বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৬:৩৪

হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধে এসব দেশেও হামলা চালিয়েছে ইরান।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, আমি ক্ষমা চাই... যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে তাদের কাছে।