বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১১:১৪

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহ পর, শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি সংবাদদাতারা জানিয়েছেন।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দুবাইয়ে দুটি ও মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

মানামায় এ সময় সতর্কতামূলক সাইরেনও বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানায়, ‘নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার ও নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’