বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১১:০৫

মানামায় হোটেল ও আবাসিক ভবনে ইরানের হামলা : বাহরাইন

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস): বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল এবং দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইরান। আজ (শুক্রবার) দেশটি এ তথ্য জানিয়েছে। 

এর আগে দুটি হোটেল ও একটি আবাসিক ভবনে হামলা হয়েছে বলে জানানো হয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই হামলার একদিন আগেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের রাষ্ট্রায়ত্ত প্রধান তেল শোধনাগারে আগুন লাগে। উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে জানায়, ‘ইরানের আগ্রাসন মানামার একটি হোটেল ও দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে কোন প্রাণহানি হয়নি।

এতে আরও বলা হয়, হামলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়, পরে তা নেভানো হয়।