শিরোনাম

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে রাশিয়া তেহরানে তাদের দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে বলে বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ৩-৪ মার্চ আমরা আমাদের নারী ও শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছি। মোট সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘মূল কর্মীরা’ দূতাবাসে অবস্থান করছেন।