বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১১:৪৮

তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রাজধানী তেহরানে বৃহস্পতিবার কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার ভোরে ইরান ইসরাইলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এসব বিস্ফোরণ ঘটেছে।