শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে কাতারের সামরিক বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দোহা জুড়ে এএফপির সাংবাদিকরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাতারের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে এবং নিষ্কিয় করতে সক্ষম হয়েছে এবং ‘হুমকি সনাক্ত হওয়ার সাথে সাথেই তা মোকাবেলা করা হয়েছে।’