বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১২:৩৫

রিয়াদ ও আল-খারজের কাছে ৮ ড্রোন ভূপাতিত : সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ ও আল-খারজ শহরের কাছে আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
 
রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি এক্সে দেওয়া বার্তায় বলেন, ‘রিয়াদ ও আল-খারজ শহরের কাছে আটটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’