বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১১:৫১

ইরানে হামলার কারণ জানালেন নেতানিয়াহু

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণ বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরান এমন কিছু নতুন পারমাণবিক কেন্দ্র তৈরি করছিল যা আগামী কছেশ মাসের মধ্যে হামলার নাগালের বাইরে চলে যেত।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান নতুন নতুন পারমাণবিক স্থাপনা এবং আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি শুরু করেছিল। এর ফলে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি নিরাপদ বা সুরক্ষিত হয়ে যেত।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না হতো, তবে ভবিষ্যতে আর কিছুই করার থাকত না।’

মূলত এই পরিস্থিতির কারণেই ইরানে হামলা চালানো জরুরি হয়ে পড়েছিল বলে জানান তিনি।