বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৫:২৭

ইরাকের ইরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ: এএফপি

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : ইরাকের ইরবিল বিমানবন্দরের কাছে সোমবার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপি’র একজন সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সেনারা অবস্থান করছে। ইরবিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে সোমবারই এএফপি’র এক আলোকচিত্রী জানান, বিমানবন্দরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান বিরোধী অভিযান শুরুর পর থেকে, ইরবিলের আকাশে বারবার ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। 

শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।