বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৩:২৪

হামলার আগে লেবাননের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরাইলের

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : লেবাননের প্রায় ৫০টি শহর ও গ্রামের বাসিন্দাদেরকে সোমবার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে আসন্ন হামলার সতর্কবার্তা দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। 

এর আগে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়িঘর ছেড়ে দিন এবং নিজ গ্রামের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যান।’

বিবৃতিতে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট জনপদগুলোর নাম উল্লেখ করা হয়েছে।