শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা রোববার উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে মার্কিন সেনা মোতায়েন থাকা ওই দেশগুলোয় আঘাত হানে তেহরান।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ বিবৃতিতে জানায়, ‘বেসামরিক জনগণ ও যেসব দেশ সংঘাতে জড়িত নয় তাদের লক্ষ্য করে হামলা চালানো বেপরোয়া ও অস্থিতিশীল আচরণ।’