শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আলোচনায় বসবে না।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি গণমাধ্যমের ওই প্রতিবেদন নাকচ করে দেন।
ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছিল যে ইরানের ওপর যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর, দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ গ্রহণ করেছেন।
তেহরানের প্রভাবশালী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন, ইরান এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নেতৃত্বে রয়েছেন।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার পর, সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটির ওপর হামলা ব্যাপক হামলা শুরু করে।