বাসস
  ০২ মার্চ ২০২৬, ১২:১৬

ইসরাইলি হামলার পর দক্ষিণ লেবাননের বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন: এএফপি সাংবাদিক

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : হিজবুল্লাহর রকেট হামলার জবাবে সোমবার ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালালে, সেখানকার বাসিন্দারা গাড়িতে করে এলাকা ছাড়তে শুরু করেন বলে এএফপি’র এক সাংবাদিক প্রত্যক্ষ করেছেন।

লেবাননের সাইদা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি’র ওই সাংবাদিক জানান, দক্ষিণ দিক থেকে আসা গাড়ির প্রচণ্ড চাপ লেবাননের সাইদা শহরের সড়কগুলোকে পূর্ণ করে তোলে। অনেক গাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন ও কিছু গাড়ির ছাদে মালপত্র বাঁধা অবস্থায় দেখা গেছে।