বাসস
  ০১ মার্চ ২০২৬, ১২:৫৪

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী নেতৃত্বে প্রেসিডেন্ট ও দুই কর্মকর্তা: রাষ্ট্রীয় টিভি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরও দুই শীর্ষ কর্মকর্তা। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

খামেনির অন্যতম উপদেষ্টা মোহাম্মদ মোখবেরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেইও দেশের আইন পরিষদের আরেক কর্মকর্তা এই তিন সদস্যের দলে থাকবেন। তারা অন্তর্বর্তী প্রক্রিয়া তদারকি করবেন।