শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাজধানীর কেন্দ্রস্থলে রোববার হাজারো শোকাহত মানুষ সমবেত হন। এএফপি সাংবাদিকরা এ তথ্য জানান। তেহরান থেকে বার্তাসংস্থা এ খবর জানায়।
শোকাহতদের বেশিরভাগই ছিল কালো পোশাক পরিহিত। তাদের অনেককে কাঁদতে দেখা যায়। তারা ইনকিলাব (বিপ্লব) স্কোয়ারে ‘আমেরিকার মৃত্যু হোক’ ও ‘ইসরাইলের মৃত্যু হোক’ এমন সব স্লোগান দেন। অনেকের হাতে ছিল ইরানের পতাকা আবার কেউ কেউ খামেনির ছবি বহন করছিলেন।