বাসস
  ০১ মার্চ ২০২৬, ১২:৪৪

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ঘাঁটির কাছে বিস্ফোরণ : এএফপি

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অবস্থান থাকা ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

ওই সাংবাদিক জানান, বিমানবন্দর এলাকার দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর ইরবিল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ইরবিলের আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।