শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ইসরাইলের মধ্যাঞ্চল জুড়ে ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও আঘাত হানতে বিমান বাহিনী কাজ করছে।