শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেরুজালেম পৌরসভা শনিবার ঘোষণা দিয়েছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর, নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে স্কুল ও কর্মস্থল বন্ধ থাকবে।
এই নির্দেশনা সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৮০০টা পর্যন্ত কার্যকর থাকবে।
এক বিবৃতিতে পৌরসভা জানায়, হোম ফ্রন্ট কমান্ডের পরিস্থিতি মূল্যায়ন ও ইরানের বিরুদ্ধে আগাম হামলা শুরুর পরিপ্রেক্ষিতে সারাদেশে পূর্ণ কার্যক্রম থেকে এই জরুরি কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রম, জনসমাগম ও কর্মস্থলে উপস্থিতি সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।’
এ নীতিমালা স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা (০৬০০ টা জিএমটি) থেকে স্থানীয় সময় সোমবার (২ মার্চ) রাত ৮টা (১৮০০ টা জিএমটি) পর্যন্ত বলবৎ থাকবে।