বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে শনিবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই।’

দেশটির মেহের এবং ইসনা নিউজ এজেন্সিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।