বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

ইতালিতে ট্রাম লাইনচ্যুত হয়ে নিহত ১, আহত ২০

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইতালির মিলান শহরে গতকাল শুক্রবার একটি ট্রাম লাইনচ্যুত হয়ে একটি ভবনে ধাক্কা লাগে, এতে এক ব্যক্তি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর ইতালীয় শহরটির কেন্দ্রস্থলের কাছে ট্রামটি কেন লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি, যা বর্তমানে ফ্যাশন সপ্তাহের আয়োজনকারী একটি ব্যবসায়িক কেন্দ্র।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ‘ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।’