বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভকে রাশিয়ার সঙ্গে 'দ্রুত' শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন যে, তিনি আশা করেন যে, মার্কিন-মধ্যস্থতায় মঙ্গলবার জেনেভায় মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনায় রাশিয়ার সাথে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছাবে ইউক্রেন। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে বৈঠককে সামনে রেখে ট্রাম্প এই মন্তব্য করেন।

এই আলোচনার মূল লক্ষ্য হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং শান্তি ফিরিয়ে আনা।

ওয়াশিংটন যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসা উচিত এবং একটি চুক্তিতে পৌঁছানো উচিত। ’