শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে এক বন্দুকধারীর গুলিতে প্রাক্তন রাগবি লিগ তারকা ম্যাট উতাই আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশ জানিয়েছে, আক্রমণকারী ভোরে গ্রিনাক্রে শহরতলিতে তার বাড়ির সামনের লনে থাকা ৪৪ বছর বয়সী ব্যক্তির ওপর গুলি চালায়।
তারা জানিয়েছে, বন্দুকধারী এবং চালক এই দুই ব্যক্তি একটি এসইউভি গাড়ি থেকে এই বন্দুকধ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্দুক হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পরেই পুলিশ কাছের একটি রাস্তায় আগুনে পুড়ে যাওয়া একটি এসইউভি দেখতে পায়।
যদিও পুলিশ ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, তিনি উতাই, বুলডগস এবং ওয়েস্টস টাইগার্সের প্রাক্তন জাতীয় রাগবি লীগের উইঙ্গার।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপারিনটেনডেন্ট রডনি হার্ট বলেন, ‘একাধিক গুলির আঘাতের’ জন্য প্যারামেডিকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সাংবাদিকদের বলেন, তার পায়ে, কাঁধে এবং বুকে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর তবে স্থিতিশীল।
হার্ট বলেন, ‘হাসপাতালে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে এবং এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য কে বা কারা এর সাথে জড়িত তা সনাক্ত করা নয়, বরং তিনি এবং তার পরিবার নিরাপদ আছেন কিনা তা নিশ্চিত করা।
তিনি বলেন, ‘হামলাকারীরা ভুক্তভোগীকেই লক্ষ্য করে হামলা চালিয়েছিল কি না, নাকি তার পরিচিত বা সংশ্লিষ্ট অন্য কাউকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিল পুলিশ তা তদন্ত করছে।’
তিনি বলেন, ভুক্তভোগীর কোনো অপরাধমূলক অতীত ছিল না।