বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭

ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হলেন অভিযুক্ত বন্ডাই হত্যাকারী নাভিদ আকরাম 

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রায় তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ গণহত্যার পর প্রথমবারের মতো প্রকাশ্য শুনানিতে আজ সোমবার দেশটির একটি আদালতে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির হন অভিযুক্ত বন্ডাই বিচ হত্যাকারী নাভিদ আকরাম।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ডিসেম্বর মাসে বন্ডাই বিচে ইহুদি ধর্মালম্বীদের হানুকা উৎসব চলাকালীন বন্ধুক হামলা চালানোর সময় পুলিশ আকরামের বাবা সাজিদকে গুলি করে হত্যা করে এবং আকরামকে গ্রেপ্তার করে।

আকরামের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, ১৫টি হত্যা, হত্যার উদ্দেশ্যে এক ব্যক্তিকে আহত করার এবং বিস্ফোরণ স্থাপনের অভিযোগ আনা হয়েছে। 

আদালত এবং স্থানীয় গণমাধ্যমের এক বিবৃতি অনুসারে জানা গেছে, কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি সিডনির একটি আদালতে প্রায় পাঁচ মিনিটের জন্য হাজির হন।

আদালত জানিয়েছে, সাক্ষ্যপ্রমাণের সময়সীমা নিয়েও আলোচনা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুনানির সময় আকরাম সবুজ জার্সি পরেছিলেন বিচারক যখন জিজ্ঞাসা করেন যে, তিনি দমন আদেশের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আলোচনা শুনেছেন কিনা, তখন তিনি কেবল একটি শব্দে উত্তর দিয়েছিলেন-হ্যাঁ। এই সংক্ষিপ্ত উত্তরটি সরাসরি আদেশের বিষয়টি নিশ্চিত করে।

আকরাম পরবর্তী ৯ মার্চ আদালতে হাজির হবেন।

এএবিসি জানিয়েছে, আদালতের বাইরে আকরামের আইনজীবী বেন আর্চবল্ড বলেছেন, তাঁর মক্কেলকে ‘অত্যন্ত কঠিন পরিস্থিতিতে’ রাখা হয়েছে।’

গণহত্যার ঘটনাটি জাতীয়ভাবে ইহুদি-বিদ্বেষ, ইহুদি অস্ট্রেলিয়ানদের ক্ষতি থেকে রক্ষা করতে ব্যর্থতার জন্য ক্ষোভ এবং বন্দুক আইন কঠোর করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতীয়ভাবে আত্ম-অনুসন্ধানের জন্ম দিয়েছে।