বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮

জেলেনস্কির প্রতি ইউরোপীয়দের 'পূর্ণ সমর্থন' রয়েছে : জার্মান চ্যান্সেলর

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ‘ইউরোপীয় নেতৃবৃন্দের এবং কানাডার পূর্ণ সমর্থন’ রয়েছে। 

জার্মান চ্যান্সেলর গতকাল শনিবার তার এই সমর্থনের কথা ব্যক্ত করেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মের্জ তার মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘তিনি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।’