শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৯৮ জন, সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
চলতি বছর ১৮ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন।
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ২৩ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৭৮০ জন চিকিৎসাধীন আছেন।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।