শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৬ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।