শিরোনাম

ঢাকা,৩০ আগস্ট,২০২৬(বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল শিল্পকলায় ৩টি নাটক মঞ্চস্থ ও আর্টক্যাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যূত্থান উদযাপন উপলক্ষ্যে একাডেমির জাতীয় চিত্রশালা ২ নম্বর গ্যালারিতে কাল সোমবার আর্টক্যাম্প প্রদর্শনী-২০২৬ শুরু হবে। সকাল ১১টায় শুরু হয়ে এই প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।
এদিন, শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে তিনটি নাটক। জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রাচ্যনাট-এর আয়োজনে মঞ্চস্থ হবে নাটক ‘অচলায়তন’। একই সময়ে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এক্ট্যোমেনিয়ার আয়োজনে নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’ এবং অপেরা নাটকের দল স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যায় মঞ্চস্থ করবে নাটক ‘ক্লোজেট ল্যান্ড’।