শিরোনাম

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস): জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের জন্য আগামী শুক্রবার (১৪ আগস্ট) কাওয়ালী সন্ধ্যা ও ডিনারের আয়োজন করা হয়েছে। এদিন ক্লাবের কাবাব চত্ত্বরে সন্ধ্যা ৭টায় এই কাওয়ালী সন্ধ্যা শুরু হবে।
ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাওয়ালী সন্ধ্যায় ক্লাব সদস্যদের পরিবারবর্গও অংশগ্রহণ করবেন। আগ্রহী সদস্যদের আগামী মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে কুপন সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।