বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪

জাতীয় কবির ইংরেজি সাহিত্যকর্ম ‘নজরুল নির্যাস’ প্রকাশনা উৎসব আগামীকাল 

কবি নজরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কবি নজরুল ইসলামের সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ কুইটিসেন্সেস অব নজরুল ‘নজরুল নির্যাস’-এর প্রকাশনা উৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ২টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও পৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়া’র স্কুল অব আর্টস অ্যান্ড কালচার-এর ডিন, নজরুল পুরস্কারপ্রাপ্ত ও নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন।