বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৭:৫৩
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮:০০

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ৭৩২ কোটি টাকা

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতার মধ্যে শেষ হয়েছে।  

দিনভর ডিএসইতে মোট ২ লাখ ৫ হাজার ৮৮৬টি লেনদেনের মাধ্যমে ৩৯৯টি কোম্পানির ২৪ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ২১৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার আর্থিক মূল্য দাঁড়ায় ৭৩২ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ৩১৯ টাকা ৭০ পয়সা। এর মধ্যে ১৪০টির দাম বেড়েছে, ১৯৮টির কমেছে এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩.৯২ পয়েন্ট কমে ৫,৭৬৯.৭১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে ১,১৫১.১৬ পয়েন্টে পৌঁছায়। তবে ডিএস-৩০ সূচক ১.৫০ পয়েন্ট কমে ২,১৬২.৯৭ পয়েন্টে দিন শেষ করে।

বাজারের প্রধান ‘এ’ ক্যাটাগরির ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির শেয়ারের দাম বেড়েছে, ১০৮টির কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ৫টির দাম বেড়েছে, ১৮টির কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। 

এছাড়া করপোরেট বন্ডের ৪টি ইস্যুর মধ্যে ১টির দাম বেড়েছে, ২টির কমেছে এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে। 

সরকারি সিকিউরিটিজের (জি-সেক) ১১টি ইস্যুর মধ্যে ৬টির দাম বেড়েছে এবং ৫টির কমেছে।