বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৭

ট্রাস্ট ব্যাংক এর ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন কার্ডসমূহ উন্মোচন করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল এর সিইও ল্যারি ওয়াং; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান; ট্রাস্ট ব্যাংক এর ইভিপি এবং হেড অব কার্ডস মো: মোস্তফা মুশাররফ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

ইউনিয়নপে কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘœ আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।

এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।