শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল একদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি মাসের ১ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ২০৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।
এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৩৮৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ।