বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৭:২৯

ডিএসইতে অধিকাংশ কোম্পানির দর বেড়েছে, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। দিনভর লেনদেনেও সক্রিয়তা লক্ষ্য করা গেছে। আজ দিনভর মোট ২ লাখ ৭৬ হাজার ১৩টি ট্রেডের মাধ্যমে  মোট ৩৯১টি কোম্পানির ৩৫ কোটি ৮২ লাখ ৮২ হাজার ২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। টাকার অংকে লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৫৮৬ টাকা। 

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ দশমিক ৮৯ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলোÑসিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, একমি পেস্টিসাইডস, মুন্নু ফ্যাব্রিক্স, খান ব্রাদার্স পিপি, তৌফিকা ফুডস, অগ্নি সিস্টেমস, সিমটেক্স এবং পিপলস ইন্স্যুরেন্স।

দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলোÑদেশ গার্মেন্টস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সমতা লেদার, বিডিল্যাম্পস, বঙ্গজ লিমিটেড, রূপালী ব্যাংক, অগ্নি সিস্টেমস, মুন্নু ফ্যাব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং এবং মির আখতার।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলোÑশেফার্ড ইন্ডাস্ট্রিজ, নাহি অ্যালুমিনিয়াম, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-১, স্কিম-১, গোল্ডেন সন, রিজেন্ট টেক্সটাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, সায়হাম কটন, বিএইচএফসি এবং বিডি থাই ফুড।

এছাড়া ক্যাটাগরি অনুযায়ী দেখা গেছে, ‘এ’ ক্যাটাগরির ২০৩টি কোম্পানির মধ্যে ১৩০টির দর বেড়েছে, ৫১টির কমেছে এবং ২২টি অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৮১টি কোম্পানির মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৩৯টির কমেছে এবং ৬টি অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১০৭টি কোম্পানির মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩১টির কমেছে এবং ২৯টি অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে ৮টির দর বেড়েছে, ১১টির কমেছে এবং ১৫টি অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের ৩টি ইস্যুর মধ্যে ১টির দর বেড়েছে, ২টি অপরিবর্তিত রয়েছে। এছাড়া সরকারি সিকিউরিটিজের ১টি ইস্যুর দর কমেছে।