শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ডিএসই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সভায় পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।