শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)-এ সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৯ কোটি ২০ লাখ ১৯ হাজার ৫২৩ টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ৪০৪টি কোম্পানির ২৮ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫২৪৭ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক সামান্য ০ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৯৯০ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১০৬২ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ, রানার অটোমোবাইলস, একমি পেস্টিসাইডস, ডমিনেজ স্টিল, গোল্ডেন সন, টেকনো ড্রাগস, ইবিএল ও মীর আখতার।
দাম বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলস, জনতা ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড-১, তমিজউদ্দিন টেক্সটাইল, টেকনো ড্রাগ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি অটোমোবাইলস, সিলভা ফার্মা, মেঘনা সিমেন্ট, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসএমইএলএফ গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ, প্যাসিফিক ডেনিমস ও আইসিবি ইসলামিক ব্যাংক।