শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম সেইফকন ২০২৬’|
বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)- প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত| প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে|
আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল লক্ষ্য অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টি¤^ার ও ইঞ্জিনিয়ার্ড উডসহ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়ন| দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করছে|
তাদের মতে, এ আয়োজন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (২০২৬) আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কেওটিআরএ)-এর ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর সহ-সভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম|
আয়োজকরা আশা করছেন, ‘সেইফকন ২০২৬’ দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে|