শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫২ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলার।