বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ২১:২৩

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্যে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯৯টি কোম্পানির ২৮ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৭ কোটি ১০ লাখ ৪০ হাজার ৪৭৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭১ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক সামান্য ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ দশমিক ৩৫ পয়েন্টে পৌঁছেছে। অপরদিকে শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৮ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি : খান ব্রাদার্স পিপি, সিটি ব্যাংক, একমি পেস্টিসাইডস, তৌফিকা ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল, বিডি কম এবং গোল্ডেন সন।

দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গোল্ডেন সন, গোল্ডেন হারভেস্ট, বিডি অটোকার্স, বিডি থাই ফুড এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি : তুংহাই নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট, জিএসপি ফাইন্যান্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, প্রিমিয়ার লিজিং, উসমানিয়া গ্লাস, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম স্টিল এবং আইসিবি আমানত স্কিম-১।