বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৫১

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৭৭৬ কোটি টাকা

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির ২৭ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ২৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৬ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ২৯৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫২৫৭ দশমিক ৭০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০০২ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১০৬৩ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার।

লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানি হলো : খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, একমি পেস্টিসাইডস, তৌফিকা ফুড, ডমিনেজ স্টিল, সিটি ব্যাংক, কেডিএস অ্যাকসেসরিজ, মনোস্পুল পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন এবং বিডি অটোকার।

দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি হলো : বেঙ্গল উইন্ডসর, একমি পেস্টিসাইডস, মনোস্পুল পেপার, বিডি ল্যাম্পস, লিগ্যাসি ফুটওয়্যার, এপেক্স ট্যানারি, আরামিট, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দর পতনের শীর্ষ দশ কোম্পানি হলো : আইসিবি ইসলামিক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিএআইএফএফসি, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, এটলাস বাংলাদেশ, ফার্স্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং রিং শাইন।