বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৯:১২

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৭১ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৯.১৩ শতাংশ।

বিবিএস-এর তথ্যমতে, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৯.৩০ শতাংশ। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০১ শতাংশ।

দেশের গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। গ্রামীণ এলাকায় মার্চে পয়েন্ট-টু-পয়েন্ট সার্বিক মূল্যস্ফীতি ৮.৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.২১ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি মার্চে কমে ৮.০২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০৭ শতাংশ। তবে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি মার্চে বেড়ে ৯.৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৪ শতাংশ।

শহরাঞ্চলে মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৬৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০৭ শতাংশ। 

শহরাঞ্চলে মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৭৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৮৭ শতাংশ। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি মার্চে বেড়ে  ৮.৬২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৮.৫৭ শতাংশ।