শিরোনাম

ঢাকা,৩০ মার্চ, ২০২৬ (বাসস): দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৪৯৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্টে নেমেছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো-একমি পেস্টিসাইড, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইন্টেক লিমিটেড, টেকনোড্রাগ, সানলাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ফাইন ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো-খান ব্রাদার্স, ইন্টেক লিমিটেড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএসএন লিমিটেড, এপেক্স ট্যানারি, এনার্জিপ্যাক পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার এবং এশিয়াটিক ল্যাব।
অন্যদিকে দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো-প্রাইম ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলিটেক্স, রিসাইন এবং বে-লিজিং।