বাসস
  ২৯ মার্চ ২০২৬, ২১:৫৯

২৮ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৮.৮ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫ হাজার ৭৮৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৬৯৯ মিলিয়ন মার্কিন ডলার।

মার্চ মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে ৩ হাজার ৩৩২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ হাজার ২০৯ মিলিয়ন ডলার।