বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৬:৫৬

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৬০৩ কোটি টাকার

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৩৯০টি কোম্পানির ৩৫ কোটি ৯৯ লাখ ১২ হাজার ১৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬০৩ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ১৯৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫৩১৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২০১৯ দশমিক ৭১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০৭৩ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো—একমি পেস্টিসাইড, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইনটেক লিমিটেড, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল এবং রানার অটোমোবাইলস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি মিউচুয়াল ফান্ড-১, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এফবিএফ ইনকাম ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছে—জেনেক্স ইনফোসিস, অ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্সটাইলস, তুং হাই নিটিং, নিউলাইন ক্লথিংস, ফ্যামিলি টেক্সটাইলস, রিজেন্ট টেক্সটাইলস, এফএএস ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।