বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৭:১৩

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৪৯২ কোটি টাকা

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্যে লেনদেন হয়েছে ৪৯২ কোটি টাকার বেশি। 

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯১টি কোম্পানির ২৭ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ২১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। 

লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ দশমিক ৯৭ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১ দশমিক ৪৬ পয়েন্টে। 

এ ছাড়া শরিয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২১টির শেয়ারের দাম বেড়েছে, ২৪৩টির কমেছে ও ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— একমি পেস্টিসাইডস, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, সি পার্ল, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইন্টেক লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, খান ব্রাদার্স পিপি ও ডমিনেজ স্টিল।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— এবিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস, রানার অটো, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে— বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, ফনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং।