বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৮:৪৩

১৪ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১৪ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২০৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৬২৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৪ হাজার ৬৫৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২০ হাজার ১১৪ মিলিয়ন মার্কিন ডলার।