বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৯:৪৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২৯ বিলিয়ন ডলার

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।