শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের সামান্য উত্থান হয়েছে। লেনদেনের পরিমাণও ছিল পাঁচ শত কোটি টাকার বেশি।
বুধবার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ২১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৫২ টাকা।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮ দশমিক ০৩ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার দর বেড়েছে, ৯৮টির দর কমেছে ও ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো— ওরিয়ন ইনফো, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, সি পার্ল, ইনটেক লিমিটেড, সিমটেক্স ও তৌফিকা ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো— ভিএএমএল আরবিবিএফ, সানলাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, সায়হাম টেক্স, সি পার্ল, মুন্নু অ্যাগ্রো, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে— এনবিএল, টুং হাই নিটিং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, প্রাইম টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এবি ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর ও অলিম্পিক এক্সেসরিজ।