বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৭:২০

ডিএসইতে আজও সূচকের বড় উত্থান, লেনদেন ৫৯৩ কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : সপ্তাহের ৩য় কার্যদিবস আজ মঙ্গলবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ২২ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৭১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৩ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৮৩৫ টাকা।

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৪৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৯ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ দশমিক ৮৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি, যমুনা ব্যাংক, ইনটেক লিমিটেড, ব্যাংক এশিয়া, তৌফিক ফুড এবং উত্তরা ব্যাংক।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ, এলআর গ্লোবাল বিডি এমএফ-১, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। 
অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো: মেট্রো স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, নিউ লাইন ক্লথিংস, ডেল্টা স্পিনিং, জাহিনটেক্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বসুন্ধরা পেপার, আরামিট সিমেন্ট, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিল।