শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): টানা পতনের পর দেশের শীর্ষ শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৮৮টি কোম্পানির ১৭ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৪১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৬ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮৪৭ টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫১৪১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৫৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৯৭৫ দশমিক ৮৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০৩৫ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫১টির শেয়ারদর বেড়েছে, ১৭টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— ওরিয়ন ইনফো, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ফাইন ফুডস।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফ ইনকাম ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১, পপুলার লাইফ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে, দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ভিএএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, দুলামিয়া কটন, রেনউইক যজ্ঞেশ্বর, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ওয়ান স্কিম-২।