বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৯:৩৩

৭ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৭.৯ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ৭ দিনে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৩৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৫ মিলিয়ন মার্কিন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ৫২৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার।